NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মিশেল জে. সিসন - এর সাথে পররাষ্ট্র সচিব  মাসুদ বিন মোমেনের সাক্ষাৎ


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ এএম

মিশেল জে. সিসন - এর সাথে পররাষ্ট্র সচিব  মাসুদ বিন মোমেনের সাক্ষাৎ

 

 

মশিউর আনন্দ :

মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অরগানাইজেশন এ্যাফেয়ার্স  মিশেল জে. সিসন (H. E. Ambassador Michele J. Sison) সোমবার, ০৮ আগস্ট ২০২২ অপরাহ্নে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন-এর সাথে সাক্ষাৎ করেন। ঢাকায় সফররত মিজ্ মিশেল জে. সিসন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্র সচিবকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সম্পর্কের কথা উল্লেখ করে পারস্পরিক স্বার্থসম্পর্কিত বিভিন্ন বহুপাক্ষিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। সফররত এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পররাষ্ট্র সচিব বহুপাক্ষিক ক্ষেত্রে উভয় দেশের যৌথ অগ্রাধিকারমূলক বিষয়সমূহ, বিশেষ করে, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সম্পর্কিত বিষয়াবলী, যেমন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্বস্বাস্হ্য খাতে সহযোগিতা, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান সম্পর্কে আলোচনা করেন।

রাষ্ট্রদূত সিসন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (Forcibly Displaced Myanmar Nationals- FDMNs) প্রতি বাংলাদেশের মানবিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান যে, বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে রাখার কোনো পরিকল্পনা নেই। 

তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে অবিলম্বে নিরাপদে প্রত্যাবর্তনের বিষয়ে জোর পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত সিসন দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচী, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, শান্তিরক্ষা মিশনসমূহে বাংলাদেশের অবদান, বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণের প্রশংসা করেন। তাঁরা বহুপাক্ষিক ফোরামসমূহে আসন্ন নির্বাচনগুলো নিয়েও আলোচনা করেন। এর পর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিশেল জে. সিসন তাঁর সম্মানে পররাষ্ট্র সচিব কর্তৃক আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন।  

পূর্বাহ্নে, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজ্ মিশেল জে. সিসন তাঁর প্রতিনিধিদলকে সাথে নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । সভায় শান্তিরক্ষা মিশন, খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, রোহিঙ্গা সংকট ও তাদের প্রত্যাবর্তন, জি-৭৭, জাতিসংঘের এসকাপ (UN-ESCAP)- এ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।এরপর বিকালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (BIISS) কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠকে উক্ত প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।