NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়ায় আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০২:২৪ এএম

বগুড়ায় আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি। সমাবেশে সাংসদ রিপু বলেন, দেশের প্রতিটি অঙ্গনে আনসার সদস্যরা ভূমিকা রেখে চলেছে। বর্তমান সরকার নানা পদক্ষেপে এই বাহিনীকে সুসজ্জিত করেছে। শুধু পোশাক পরিবর্তনই নয় অন্যান্য বাহিনীর মতোই এই বাহিনীকে আজ মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনকে নির্বিঘ্নে সম্পূর্ণ করতে বগুড়াসহ সারাদেশে আনসার সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। 

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বিভিএম-সেবা। সমাবেশে বিশেষ অতিথির  বক্তব্যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখার লক্ষ্যে আনসার সদস্যদের অনুপ্রাণিত করেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।আর বর্তমান সরকার আনসার বাহিনীতে কিভাবে আমূল ইতিবাচক পরিবর্তন এনেছে সমাবেশে সভাপতির বক্তব্যে তুলে ধরেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।এছাড়াও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

১৯ আনসার ব্যাটালিয়ন এর পরিচালক আব্দুল মজিদ পিএএমএস, এনএসআই বগুড়ার উপ-পরিচালক এইচএম ফয়সাল আহমেদ, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ পারভেজ আকতার আহমেদ ও জয়পুরহাট জেলা আনসার, ভিডিপি কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা ও জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: শাহনাজ পারভীন। সমাবেশ শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরুপ আনসার সদস্যদের মাঝে পদক, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।