NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

বৃষ্টিমুখর দিনে ছড়াটে-র জমজমাট ছড়াড্ডা


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম

বৃষ্টিমুখর দিনে ছড়াটে-র জমজমাট ছড়াড্ডা

তুখোড় ছড়াকারদের অংশগ্রহণে বৃষ্টিমুখর দিনে ছড়াপাঠের জমজমাট আসর বসেছিলো অনলাইনে। গত ৩০ সেপ্টেম্বর শনিবার ছড়াটে-র মাসিক ছড়াড্ডায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ‍্য এবং বাংলাদেশ থেকে খ‍্যাতনামা ছড়াকাররা এই আড্ডায় যুক্ত হন। নিউইয়র্কে লাগাতার বৃষ্টি ও বিরুপ আবহাওয়ার কারণে এবারের ছড়াড্ডা অনলাইনে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া  'বোধন' আবৃত্তি সংগঠনের সদস‍্য শিশুশিল্পী আনমোল চৌধুরীর আবৃত্তির মধ্য দিয়ে আড্ডা শুরু হয়। আনমোল প্রখ‍্যাত তিন ছড়াকার শিশুসাহিত‍্যিক লুৎফর রহমান রিটন, রাশেদ রউফ ও দেবব্রত দত্তের  পরপর তিনটি ছড়া আবৃত্তি করে সবার প্রশংসা কুড়ায়। এরপর ছড়াকারগণ একে একে তাদের  ছড়া পাঠ করেন। নিউ জার্সি থেকে ছড়াকার আবৃত্তি শিল্পী  সুব্রত চৌধুরী, বাংলাদেশ থেকে ছড়াকার শিশু সাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নিউইয়র্ক থেকে ছড়াকার কবি শাহীন ইবনে দিলওয়ার, ছড়াকার কথাসাহিত্যিক সজল আশফাক, ছড়াকার মৃদুল আহমেদ, ছড়াকার শাম্ স চৌধুরী রুশো ও ছড়াকার কবি সুমন শামসুদ্দিন অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী সকলে ছড়াটে-র ছড়াড্ডা'র এই উদ‍্যোগের জন্য প্রশংসা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছড়াটে-র প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো। বিপুল সংখ্যক শ্রোতারা অনলাইনে যুক্ত হয়ে এই আয়োজন উপভোগ করেন। উল্লেখ্য, শিল্প-সাহিত‍্য সংগঠন ছড়াটে এবছরের ফেব্রুয়ারি মাস থেকে নিয়মিত মাসিক ছড়াড্ডা শুরু করে। এটি ছিলো অষ্টম ছড়াড্ডা।