NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৫৩ এএম

জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে পাওয়ার টিলারের ধাক্কায় হাসিবুর রহমান(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাখারিয়া গ্রামের পিচমোড়ে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১০টার দিকে হাসিবুর মায়ের কোলে চড়ে রাস্তায় ভ্রাম্যমাণ গাড়ি থেকে প্লাস্টিকের জিনিসপত্র কিনতে যায়। এ সময় হঠাৎ সে মায়ের কোল থেকে নেমে রাস্তা পার হতে যায়। এমন সময় বেনীপুর গ্রামের মো. শরিফুল ইসলামের পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন। 

এদিকে স্থানীয় লোকজন পাওয়ার টিলারটি আটকে রাখে। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পাওয়ার টিলারটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে হাসিবুরের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ নেই বলে জানিয়ে লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি চেয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।