NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন ন্যান্সি


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫৩ এএম

পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন  ন্যান্সি

পরিশীলিত ও মনোমুগ্ধকর একটি সঙ্গীত সন্ধ্যা উপহার দিলেন নাজমুন মুনিরা ন্যান্সি। পিনপতন নিরবতায় সম্মেহিত হয়ে শ্রোতারা উপভোগ করছিলেন সঙ্গীতানুষ্ঠান। দেশে ও প্রবাসের জনপ্রিয় শিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন দর্শক সারিতে বসে উৎসাহ দিচ্ছিলেন ন্যান্সিকে। এক পর্যায়ে উভয়েই মঞ্চে গিয়ে বুকে জড়িয়ে তাকে আর্শিবাদ করেন। শিল্পীর জন্য শিল্পী ও সহকর্মির জন্য ভালবাসা উজাড় করে তারা যুক্তরাষ্ট্রে ন্যান্সির উপস্থিতিেিক স্বাগত জানান। রাত পৌনে ৯টা থেকে পৌনে ১১টা অবধি একের পর এক সংগীত পরিবেশন করেন তিনি। মঞ্চে পা রেখেই বলেন, কতজন দর্শকের সামনে গান গাইছি তা বড় বিষয় নয়। দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতি প্রিয় সংগীত পিপাসুদে ও সরব উপস্থিতি। আমেরিকায় এটিই আমার প্রথম সংগীত সন্ধ্যা। প্রথমবার আমেরিকার মাটিতে পর্দাপন। আমার উপস্থিতি আপনারদের ভালোবাসার অংশ হয়ে থাকবে। রোববার শোটাইম মিউজিকের উদ্যোগে আয়োজিত জামাইকাস্থ ম্যারি লুইস একাডেমিতে এ অনুষ্ঠানে কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ন্যান্সিকে স্বাগত জানান ও সংগীতে তার অবদানের জন্য প্রশংসা করেন। বক্তাদের মধ্যে ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, বেলাল চৌধুরী প্রেসিডেন্ট এন্ড সিও ফোর স্টার ইম্পোর্ট, বেলাল হোসেন, প্রেসিডেন্ট বাংলা ট্রাভেলস, মোহাম্মদ হোসেন জামিল, প্রেসিডেন্ট বেঙ্গল হোম কেয়ার, গ্র্যান্ড স্পন্সর রন হক, সিইও টপ টি, মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, আলমগীর খান আলম, আকবর হায়দার কিরন, হাসান জিলানী,বিশিষ্ট ব্যবসায়ী রেদওয়ান হক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সিপিএ চিশতি,আবুল কাশেম।