NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ১২:৫৭ এএম

২৮শে অক্টোবর মহাসমাবেশের ঘোষণা বিএনপির

 আগামী ২৮শে অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। আজ বিকালে সরকার পতনের একদফা দাবি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।  পরবর্তী  কর্মসূচির বিষয়ে মির্জা ফখরুল বলেন, আগামী ২৮শে অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবো। এখানে থেকে মহাযাত্রা শুরু হবে। সরকারের পতন না পর্যন্ত আর থেমে থাকবো না। অনেক বাধা ও বিপত্তি আসবে। সেই সমস্ত বাধা ও বিপত্তি অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করতে আমাদেরকে সামনে ছুটে যেতে হবে।

রকারের উদ্দেশে তিনি বলেন, সামনের কয়েকটা দিন সময় আছে। এই পূজার ছুটি। এরমধ্যে সিদ্ধান্ত নেন যে, আপনারা কি করবেন।পদত্যাগ করে সসম্মানে বিদায় হবেন না কি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। তাদেরকে আমরা আহ্বান জানাই, জনগণের ভাষা বুঝতে পেরে, জনগণের আওয়াজ বুঝতে পেরে আপনারা পদত্যাগ করেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেন। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে এই সন্ত্রাসী আওয়ামী লীগের পতন ঘটাবো, ইনশাআল্লাহ। সমাবেশকে ঘিরে আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করে মির্জা আলমগীর বলেন,  সরকার এই সমাবেশকে পণ্ড  করতে মঙ্গলবার থেকে এখন পর্যন্ত ২৫০ জনেরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এটা থেকে প্রমাণিত হয়, এই সরকার অত্যন্ত ভয় পেয়েছে, ভীতু হয়েছে এবং তারা কাঁপছে। ক্ষমতা শেষ হওয়ার যতই দিন ঘনিয়ে আসছে ততই তারা এসমস্ত অপকৌশল অবলম্বন করছে।  

এদেশের জনগণ তাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে, নো। আর নয়। এখন তোমরা দয়া করে মানে মানে বিদায় হও। মামলা দিয়ে, মামলা করে এবং গ্রেপ্তার করে দেশের মানুষকে আর ঠেকিয়ে রাখা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই কথা তারা যত তাড়াতাড়ি তারা বুঝবে ততই তাদের ভালো হবে না। একটা সেফ এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারবে। আর এখন আমরা কথা বেশি বলতে চাই না। আমরা কাজ করতে চাই। কাজ শুরু করেছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার আমি হাসপাতালে গিয়েছিলাম। রাত ২টায় এসেছি। আমাদের ডাক্তাররা অত্যন্ত উদ্বিগ্ন। কত ভয়বাহ, কত অমানবিক এবং কত দানবীয় এই সরকার যে, ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার ন্যূনতম সুযোগটুকু দিচ্ছেন না।