NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভস’- এর বিভিন্ন প্রকল্পে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে


আকাশ: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ এএম

বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভস’- এর বিভিন্ন প্রকল্পে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে

 

বিগত দশ বছরে ‘বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভস’ (বিআরআই) ৪ কোটি লোককে হতদারিদ্র্যমুক্ত করেছে। আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বিগত দশ বছরে বিআরআই- এর আওতায় প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। এতে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বহু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। জাতিসংঘের ভিয়েনা কার্যালয়ের মহাপরিচালক সম্প্রতি এই মর্মে স্বীকার করেছেন যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিআরআই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ও রাখছে। 

মাও নিং আরও বলেন, বিআরআই-এর আওতায় বিভিন্ন সহযোগিতামূলক প্রকল্পের কাজ সামনে এগিয়ে যাবে এবং বিশ্ববাসীর জন্য আরও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা যায়। বিআরআই বৈশ্বিক দারিদ্র্যবিমোচনে আগের মতোই নতুন চালিকাশক্তি যোগাবে। 
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।