NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৫০ পিএম

মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ১১২ বছরের ঐতিহ্যের স্বাদে ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু। আমাদের পণ্য আপনাদের দোর গোড়ায় এ স্লোগানকে মুখরিত মানুষের আত্মার সুনিবিড় বন্ধনকে শানিত করার পাশাপাশি পণ্য ও প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করবে। পণ্যের গুণগতমান সম্পর্কে শতভাগ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্ববহ। শতাব্দীর স্বাক্ষর আকবরিয়ার পণ্য দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হলেও দু’একটি প্রতিষ্ঠান নিজেদেরকে জাহির করার চেষ্টা করে থাকে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে। এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে এ পর্যন্ত গুণগতমান অক্ষুন্ন রেখেছে। মানুষ যেন আস্থা হতে বিচলিত না হয় প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম ভালোবাসা, ভালোলাগা ও অজানাকে কৌতুহল সমৃদ্ধ হয় এ বিষয়গুলো মাথায় নিয়ে এ ধরনের নতুন পথ চলার আয়োজন করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১০ আগষ্ট) সকালে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি এলাকা ঘুরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল।

তিনি বলেন, আকবরিয়া শুরু হতে দেশের মানুষের রসনার তৃপ্তি মেটাচ্ছে। রসনার তৃপ্তি মেটাতে গিয়ে স্বাদের ভিন্নতার ধরনগুলো জানার জন্য ঘরে ঘরে পথচলার আয়োজন করেছি। তাদের মতামতই হবে আগামী দিনের পাথেয়। তিনি আরো বলেন, সামাজিক দায়বদ্ধ এ প্রতিষ্ঠানটি সমাজের সকল শ্রেণী পেশার ভোক্তাদের কথা চিন্তা করে সব ধরণের পণ্য উৎপাদন ও বিপনণ করে আসছে। দেশের আবালবৃদ্ধ বণিতার সন্তুষ্টিতে খুঁজে পাবে এ প্রতিষ্ঠানটি সার্থকতা। আকবরিয়া লিমিটেডের এ ধরনের আয়োজন দেশের সকল ভোক্তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে হবে এক মাইলফলক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেডের আইএসও কনসালটেন্ট রাকিবুর রহমান, হেড অব সেলস রমজান হোসেন ডিজিএম আলমগীর হোসেন, জিল্লুর রহমান, বিজনেস হেড শরিফুল ইসলাম, এইচ আর আনোয়ারুল হক, ডিষ্টিবিউশন ম্যানেজার মাহবুবুর রহমান, পার্সেস ম্যানেজার মহিনুর ইসলাম, সেলস্ ম্যানেজার আবুল কাশেম, আইটি কর্মকর্তা মেজবাহুর রহমান, টাস্ক কো-অর্ডিনেটর নাফিউর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।