NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জ্যামাইকায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস- বাফা’র শরৎ উৎসব অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১০:৫০ এএম

জ্যামাইকায় বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস- বাফা’র শরৎ উৎসব অনুষ্ঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস
(বাফা) প্রথমবারের মতো শরৎ উৎসব আয়োজন করছে। গত ৫ অক্টোবর
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকার আর্ট সেন্টারে
আয়োজিত এই উৎসবে বাফা’র শিল্পীরা অংশ নেন। উল্লেখ্য, বাফা ব্রঙ্কস
পেরিয়ে জ্যামাইকায় নতুন শাখা খুলেছে। এই শাখার শিক্ষার্থীদের
নিয়েই শরৎ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাচ, গান, আর
কবিতায় ফুটে উঠে বাংলাদেশের শরৎকাল। ঘরোয়াভাবে আয়োজিত
অনুষ্ঠানটি উপভোগ করেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আর
অভিভাবকরা। 
ভারতের বিশিষ্ট তবলা বাদক অভিজিৎ কাস্ত এবং নিউইয়র্কের জনপ্রিয়
পার্কার্শনিস্ট শহীদুল ইসলাম এর অনবদ্য তালবাদ্য আর প্রতিশ্রুতিশীল 
শিল্পীদের কাব্য নৃত্য গানে জমে উঠে শরৎকালীন উৎসব। অনুষ্ঠানের মূল
পরিকল্পনা এবং সঙ্গীত নির্দেশকের দায়িত্বে ছিলেন তানভীর তমাল।
হারমোনিয়াম, গীটার বাদন এবং নৃত্য নির্দেশনার ছিলেন
প্রতিষ্ঠানের প্রশিক্ষক যথাক্রমে শম্পা রহমান, আফতাবুজ্জামান স্পন্দন
এবং রাসেল আহমেদ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন গোলাম মোস্তফা।
দলীয়ভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় শরৎ উৎসব।
অনুষ্ঠানে আগত অভিভাবকগণ প্রবাসে বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতির
বিকাশে বাফা অগ্রনী ভ‚মিকা পালন করছেন বলেও মন্তব্য করেন।
বাফা’র কর্মকতারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির
প্রসারের সাথে সাথে বাড়ছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। মূলত:
আমেরিকায় বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে
বাংলা ভাষা আর শিল্প-সংস্কৃতি তুলে ধারাই বাফা’র কাজ। সেই লক্ষ্যেই
ব্রঙ্কস পেরিয়ে জ্যামাইকা তথা কুইন্সে প্রতিষ্ঠা করা হয়েছে বাফা’র
নতুন শাখা। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার জ্যামাইকা সেন্টার ফর
আর্টস এন্ড লার্নিং-এ চলছে জ্যামাইকা শাখার ক্লাশ।বাফা’র সভাপতি ফরিদা ইয়াসমীন জানান, বিগত ৭ মাসের প্রশিক্ষণ
শেষে শিক্ষার্থীদের এই শরৎ উৎসবেই ছিল প্রথম পার্ফরমেন্স বা
পরিবেশনা। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ আর
কৃতজ্ঞতা জানিন এবং বাফা’র কর্মকান্ড এগিয়ে নিতে সবার
সার্বিক সহযোগিতা কামনা করেন।