NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য চীন পাকিস্তান যৌথভাবে কাজ করে যাবে


আকাশ, বেইজিং প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:২৯ পিএম

আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির জন্য চীন পাকিস্তান যৌথভাবে কাজ করে যাবে

১৯ অক্টোবর সন্ধ্যায় বেইজিংয়ের গণমহাভবনে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সঙ্গে এক বৈঠকে মিলিত হন। কাকার তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে অংশ নিতে বেইজিংয়ে আসেন। বৈঠকে সি চিন পিং বলেন, পাকিস্তান সরকার সবসময় ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ (বিআরআই)-কে সমর্থন করে আসছে ও এতে অংশগ্রহণ করছে; চীন এর প্রশংসা করে। তিনি বলেন, চীন-পাক অর্থনৈতিক করিডোর অনেক সাফল্য বয়ে এনেছে। এটি পাকিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বিআরআই-এর একটি দৃষ্টান্তমূলক প্রকল্পে পরিণত হয়েছে। 

সি চিন পিং বলেন, চীন ও পাকিস্তান হচ্ছে পরস্পরের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। বিশ্ব নতুন পরিবর্তনশীল যুগে প্রবেশ করেছে। এ সময়ে চীনে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী দেশ গড়ার কাজ চলছে।  পাকিস্তানও নিজের নিরাপত্তা, স্থিতিশীলতা ও আত্মনির্ভরশীলতার জন্য কাজ করছে। চীন পাকিস্তানের সাথে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও গভীর করতে আগ্রহী। তিনি আরও বলেন, নতুন যুগে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য চীন পাকিস্তানের সাথে যৌথভাবে কাজ করে যাবে। 
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।