NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আদমদিঘী ও সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

আদমদিঘী ও সান্তাহারে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলার আদমদিঘী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শন করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম।  (২১ অক্টোবর, শনিবার ) মহা সপ্তমী  রাতে উপজেলার আদমদিঘী সদরের তালশন পূজা মন্ডপ, সান্তাহার রথবাড়ী পূজা মন্ডপ এবং সান্তাহার রেলওয়ে পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।পরিদর্শন কালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। 

এই বার্তা সবার প্রাণে ছড়িয়ে যাক। সবাই মিলে আমরা আনন্দের সাথে দিন অতিবাহিত করি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য তৎপর থাকতে হবে। পূজা আয়োজকদের যে পরামর্শ দেয়া হয়েছে, তা মেনে চলতে বলা হয়েছে। সাম্প্রদায়িক সস্পৃতি বজায় রেখে সকলে মিলে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মালম্বীরা দুর্গোৎসব পালন করছে। এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামন্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক সুনন্দা রায়, আদমদিঘী- দুঁপচাচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি ) রেজাউল করিম রেজা , সান্তাহার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আলমাস আলী, এছাড়াও সুশীল সমাজের রাজনৈতিক ব‍্যাক্তিদের মধ্যে ছিলেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, জেলা আঃ লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা  আঃ লীগের সহ- সভাপতি খন্দকার নাজিমুল হুদা, উপজেলা সহ- সভাপতি  এবং ০১ নং ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সদর  ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আঃ লীগের সদস্য  শহীদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাপ্পা দেবনাথ ও সাধারণ সম্পাদক মিহির সরকার, বগুড়ার আমেরিকার নিউইয়র্ক বাংলা ডটকমের সাংবাদিক  আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পেশা জিবী ও সনাতন ধর্মানুলম্বী ভক্ত অনুসারীরা  এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার বৃন্দ।