NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি--মিনহাজ আহমেদ


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৭ পিএম

জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি--মিনহাজ আহমেদ

জগন্নাথ, জন্ম, ধর্ম, সিলোজিজম, ও অনুপপত্তি !(ক) যেহেতু আমার জন্মভিটা ২৩ নং কাশীনাথ রোড;

(খ) যেহেতু ২৩ নং কাশীনাথ রোড-এ না জন্মে আমি আমার পাড়ার অন্য যে কোনো বাসাতে, অন্য যে কোনো পরিবারে জন্মালে আমি অবশ্যই হিন্দু হতাম, আমার নাম হতে পারতো জগন্নাথ;(গ) যেহেতু আমার পাড়ার, কিংবা শহরের কেউই আমার জানামতে বুঝে-শুনে-জেনে হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়নি, তাই আমিও হিন্দু থেকে মুসলমান না হয়ে হিন্দু জগন্নাথই থেকে যেতাম, এবং দূর্গাপূজাসহ অন্যান্য হিন্দু ধর্মীয় আচার-অর্চনা করতাম।

(ঘ) সেহেতু, (১) অবশ্যই বাংলাদেশের অন্যান্য হিন্দুদের মতো নির্যাতনের শিকার হতাম, (২) বাংলাদেশের হিন্দুদের দুঃখ-দর্দশার কথা বুঝতে পারতাম।এখানে অনুপপত্তিটা হলো- বস্তুতপক্ষে, মানুষ প্রকৃত মানুষ হলে অপর যে কোনো মানুষের দুঃখ-দুর্দশার কথা বুঝতে পারে।দৃশ্যপট বাংলাদেশ- হাজার হাজার মাইল দূরের প্যালেস্টাইনের মানুষের দুঃখে বাংলার যে মুসলমান অশ্রুসিক্ত হয়, ঘরের পাশের হিন্দু মানুষকে সেই মুসলমান নির্যাতন করে, কিংবা চুপচাপ নির্যাতিত হতে দেখে, মোটেও অশ্রুসিক্ত হয়না।

'তাহলে কি ইহারা মানুষ নহে?'

(পুনশ্চ: কথাগুলো আমার নয়, যুক্তিবিজ্ঞানের, তবে ছবিগুলো আর কারও নয়, আমার তোলা)