NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে আগ্রহী

ওয়াশিংটনে জন কেরি ও সাবের চৌধুরীর বৈঠক


এজেডএম সাজ্জাদ হোসেন প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৮:০৫ পিএম

ওয়াশিংটনে জন কেরি ও সাবের চৌধুরীর বৈঠক

ওয়াশিংটন ডিসি, ২৫ অক্টোবর, ২০২৩ -জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত জনাব সাবের হোসেন চৌধুরী এমপি এবং জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

 দুই বিশেষ দূত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)-সহ দ্বিপাক্ষিকভাবে এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর সহযোগিতা তৈরির লক্ষ্যে প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন।

 বাংলাদেশের বিশেষ দূত জনাব সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে। তিনি 'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা'-সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনাব কেরিকে অবহিত করেন।  

 বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে। বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে জনাব কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

 জনাব চৌধুরী এবং জনাব কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন (COP28) সফল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার উপর জোর দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান এ বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে জনাব সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন, ডিসি’র Senate Hart Building জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন। মার্কিন সিনেটর জনাব এড মার্কি ও কানাডিয়ান সিনেটর মিজ রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যবৃন্দ উক্ত সভায় অংশ নেন।