NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীনের মানববাহী শেনচৌ-১৭ মহাকাশযান উৎক্ষেপণ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১২:৩২ পিএম

চীনের মানববাহী শেনচৌ-১৭ মহাকাশযান উৎক্ষেপণ

 

মানববাহী শেনচৌ-১৭ মহাকাশযান উৎক্ষেপণ করেছে চীন। চায়না ম্যানড স্পেস এজেন্সি জানায়, বৃহস্পতিবার সকালে সফলভাবে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। 

এজেন্সি জানায়, এটি চীনের ১২তম মানববাহী মহাকাশযান। এটি মহাকাশ স্টেশন থিয়ানকং-এ পৌছানোর কথা রয়েছে। সেখানে শেনচৌ-১৬ এর নভোচারীরা শেনচৌ-১৭ এর নভোচারীদের অভ্যর্থনা জানাবে। শেনচৌ-১৬ গেল ৩০ মে স্পেস স্টেশনে পৌঁছেছে।

শেনচৌ-১৭ মহাকাশযানটি তিনজন নভোচারীকে নিয়ে যায়। এই তিন নভোচারী থিয়ানকং মহাকাশ স্টেশনে অবস্থান করবেন প্রায় ছয় মাস। 

এর আগে চায়না ম্যানড স্পেস এজেন্সির উপ-পরিচালক লিন সিছিয়াং বলেন, “শেনচৌ-১৭ মহাকাশযানটিতে ক্রু হিসেবে আছেন মহাকাশচারী থ্যাং হংবো , থ্যাং শেংজিই ও চিয়াং সিনলিন। এর মধ্যে থ্যাং হংবো মিশন কমান্ডার। মহাকাশচারী থ্যাং হংবো শেনচৌ-১২ মানববাহী মহাকাশ ফ্লাইট মিশনেও অংশ নিয়েছেন। তবে বাকি দুজন মহাকাশচারী প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন “ সূত্র:অভি- শান্তা : সিএমজি বাংলা।