NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০১:৩৫ পিএম

যথাযোগ্য মর্যাদায় ‘জেল হত্যা দিবস’ পালন মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের



ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র: গত ৩ নভেম্বর শুক্রবার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা ও শোক সভার আয়োজন করে মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শেখ সেলিম এবং সভাপরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম তাপস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাসেম আহম্মেদ এবং সাধারণ সম্পাদক জি আই রাসেল ।

অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রবাসী সরকারের চার প্রধান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে নিজ নিজ ধর্মমতে দোয়া ও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, জেল হত্যা বাংলাদেশের ইতিহাসের এক মর্মান্তিক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের কাছে তাদের অবদানের প্রকৃত ইতিহাস তুলে ধরার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা এবং এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।  বক্তারা মহান মুক্তিযুদ্ধে চার নেতার অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন শাহানারা রহমান, জিয়া করিম, মুজাহিদুর রহমান, আজাদ সাহ্, রেজা করিম, মোহাম্মদ নিজাম উদ্দিন, মেসবাহ্ উদ্দিন বাহার, সাইফুল ইসলাম, আব্দুল হালিম, সালেহ্ আহম্মেদ প্রমুখ।