NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

সন্তানদের প্রতি অভিভাবকরা যত্ন নিলে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবে : হাসিবুর রহমান বিলু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১১:২৩ এএম

সন্তানদের প্রতি অভিভাবকরা যত্ন নিলে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবে : হাসিবুর রহমান বিলু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশন উত্তরবঙ্গ প্রতিনিধি হাসিবুর রহমান বিলু বলেছেন, একজন শিক্ষার্থীকে গড়তে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের প্রতি অভিভাবকরা যত্ন নিলে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবে। তিনি বলেন, আপনার সন্তান আগামী দিনের ভবিষ্যৎ একদিন এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বেরিয়ে কেউ শিক্ষক, ডাক্তার, আবার কেউ ইঞ্জিনিয়ার হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করবে ও দেশের হয়ে কাজ করবে। শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারে না, শিক্ষা জ্ঞানের বিকাশ ঘটায়। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে বগুড়ার জিলা স্কুল বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে ইজি কোচিং সেন্টার আয়োজিত বার্ষিক প্রস্তুতি পরীক্ষার ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের পরিচালক আবু সাঈদ খুদরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালমনিরহাট সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ রেজাউল করিম ফারুক, জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, বগুড়া কোচিং সেন্টার এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, বগুড়া লেকচার পাবলিকেশন লিমিটেডের এরিয়া ম্যানেজার, নাছির উদ্দিন, আল-আমিন স্কুলের পরিচালক ইসমাইল হোসেন, সাদাত ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক নুরুজ্জামান জুয়েল, নিউ জেনুইন কোচিং সেন্টারের পরিচালক হেলালুর করিম, শহীদ ক্যাডেট একাডেমির পরিচালক জাহাঙ্গীর আলম হিমেল, মাহমুদুল স্যারের গনিত একাডেমির পরিচালক মাহমুদুল হাসান ও প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জোয়ারদার সহ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষকদের ও অতিথি বৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষকসহ অবিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।