NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়ায় জাতীয় সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস- ২০২৩ এর শুভ উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

বগুড়ায় জাতীয় সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস- ২০২৩ এর শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : ২ নভেম্বর, শুক্রবার  সকাল ১০:১৫ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের কার্যালয়, বগুড়া এর আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে "জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৩" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মাদ শফিউল আজম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ-আল-মারুফ, বগুড়া জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় এর কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে বগুড়া জেলায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।