NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

মার্কিন নাগরিকদের গাজীপুর এলাকা এড়িয়ে চলার আহ্বান যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৩:৪০ পিএম

মার্কিন নাগরিকদের গাজীপুর এলাকা এড়িয়ে চলার আহ্বান যুক্তরাষ্ট্র

বাংলাদেশের পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানী ঢাকার ১৬ মাইল উত্তরে গাজীপুর জেলায় বিক্ষোভ অব্যাহত রেখেছে। এই বিক্ষোভের ফলে পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষ হয়। তাই ঝুঁকি এড়াতে মার্কিন নাগরিকদের গাজীপুর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।  ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এমনটা বলা হয়েছে।   বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে কোনো এক সময় অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তাই রাজনৈতিক দলের সমাবেশ, বিক্ষোভ, ধর্মঘট (হরতাল), অবরোধ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম ক্রমবর্ধমান ফ্রিকোয়েন্সি এবং তীব্রতার সঙ্গে ঘটতে পারে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষে পরিণত হতে পারে ও সহিংসতায় পরিণত হতে পারে।’  আরও বলা হয়েছে, যে কোনো ধরনের সতর্কতা ছাড়াই বিক্ষোভ ঘটতে পারে। আপনারা বিক্ষোভ এড়িয়ে চলুন এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক থাকুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা, স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের বিষয়ে সচেতন থাকুন। এ সংক্রান্ত আপডেটের জন্য স্থানীয় সংবাদ মাধ্যমে নজর রাখুন।  

দূতাবাস বলেছে, বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বৃদ্ধি এবং মার্কিন নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, বিক্ষোভ বা সহিংস কর্মকাণ্ডের সম্ভাবনার কারণে বিদেশি মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।  বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী এখানে থাকছেন। বিক্ষোভ এবং নাগরিক অস্থিরতার এই পরিস্থিতিতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো যেতে পারে। উদাহরণস্বরূপ, এর মানে হলো কূটনৈতিক এলাকাল এবং বারিধারা, গুলশান ও বনানীর আশপাশের এলাকাগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ সীমিত করা। এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের ক্ষমতা মার্কিন সরকারের সীমিত থাকতে পারে।  সর্বশেষ নিরাপত্তা তথ্যের জন্য বিদেশ ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইট ট্রাভেল.স্টেট.গভ অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।  মার্কিন নাগরিকদের ভ্রমণের নথি সঙ্গেস রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে নথিভুক্ত নাগরিকদের বিশেষ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবার ও বন্ধুদেরকেও জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়া সম্ভব বলে বিবৃতিতে বলা হয়েছে।