NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
কার্যকরী পরিষদের শেষ সভায় সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট অনুমোদন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ১৯ নভেম্বর


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:০৭ পিএম

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ১৯ নভেম্বর


 

নিউইয়ক (ইউএনএ): নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ
সভা আগামী ১৯ নভেম্বর রোববার অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শেষে
ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে
বলে ক্লাব সূত্রে জানা গেছে। এদিকে ক্লাবের ২০২২-২০২৩ সালের
কার্যকরী পরিষদের শেষ সভায় সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট
অনুমোদিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের
এক রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। 
প্রেসক্লাবের আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন
সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য
কর্মকর্তারাদের মধ্যে সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম
সম্পাদক মমিন মজুমদার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক
এসএম সোলায়মান, দপ্তর সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরী সদস্য
ডা. ওয়াজেদ এ খান, ফরিদ আলম, সালাহউদ্দিন আহমেদ ও রওশন হক।
সভায় সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম সম্পাদকের রিপোর্ট এবং
কোষাধ্যক্ষ রশীদ আহমদ ২০২২-২০২৩ সালের প্রস্তাবিত আয়-ব্যয়ের
রিপোর্ট তুলে ধরলে তা পাস করা হয়। এছাড়াও সভায় রোববার অনুষ্ঠিতব্য
সাধারণ সভার বিষয়েও আলোচনা হয়।
ক্লাব সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর রোববার বেলা ১২টা থেকে
বিকেল ৩টা পর্যন্ত সাধারণ সভার কার্যক্রম চলবে। পরবর্তীতে নির্বাচন
প্রক্রিয়া চলবে।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য নবায়নের সর্বশেষ তারিখ
ছিলো ৪ নভেম্বর শনিবার মধ্যরাত ১২টা। এই সময়ের মধ্যে ৭৬জন সদস্য

তাদের সদস্যপদ নবায়ন করেন বলে জানা গেছে। নির্বাচনী প্রক্রিয়ায়
এই ৭৬জন সদস্য অংশ নিতে পারবেন।
এদিকে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য ক্লাবের অন্যতম
উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জুকে প্রধান নির্বাচন কমিশনার এবং
সাবেক সহ সভাপতি হাবিব রহমান ও সদস্য এবিএম সালেহ উদ্দীনকে
সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।