NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ আদালত পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।  আদালত সূত্র জানায়, জীবননগর মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হয়। ফলে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানের মালিক জাকির আহমেদকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।  

পরে জীবননগর জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা প্রদান করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযোগ প্রমাণিত হওয়ায় মালিক আব্দুল মান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শরিফুদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, চিকিৎসাসেবার মতো এমন একটি বিষয়ে প্রতারণা মারাত্মক একটি অপরাধ। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।