NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উথলী ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৫৩ এএম

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উথলী ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন ছাত্রলীগ মোটরসাইকেলে আনন্দ মিছিল  করেছে। গতকাল  বিকাল ৪টা ৩০ মিনিটের সময় উথলী বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে মোটরসাইকেল মিছিলটি উথলী ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করে। এ মিছিলে ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি সম্রাট হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক লাজু, সদস্য ছোটন, কৌশিক, রকি সহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

মোটরসাইকেল মিছিলটি উথলী ইউনিয়নের গ্রাম প্রদক্ষিণ করার সময় স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার, ৭ জানুয়ারি শুভ দিন নৌকা মার্কায় ভোট দিন ,ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।