NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

তুলনাহীন বীভৎসতা  -জাকিয়া রহমান


জাকিয়া রহমান প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪০ পিএম

তুলনাহীন বীভৎসতা   -জাকিয়া রহমান



 

তুলনাহীন বীভৎসতা 

-জাকিয়া রহমান

(শোক দিবসে জাতির পিতার স্মরণে লেখা।)  


 

কল্পনাতিত বীভৎস ছিল সে দৃশ্য!  

লুটিয়ে পড়া রক্ত সমুদ্রে দেহ তার-

নেই কোন তুলনা সে বীভৎসতার! 

রক্তের নিষেক গাঢ় কৃষ্ণ রঙ, 

নির্মম নিষ্ঠুর ক্ষত সারা দেহে-

যেন বাঙালি জাতির কলঙ্ক সদৃশ। 


 

  

মানবিকতার লেশ ছিলনা বর্বরদের, 

ছিল মায়াহীন আত্নার জিঘাংসা লোভের।   

ওরা কি মানুষ ছিল?

নাকি মানুষ নামের নিউরন বিকৃত দৈত্য! 

বাংলার মাটিতে এ কলঙ্ক, শিউরে উঠি! একি সত্য! 

ভীততায় বিদারিত, হই আতংকিত  

হাহাকার হৃদয়ের অলিন্দে।  

অশ্রুধারা এসে দাঁড়ায় থমকি- অন্তর সদাই বিমর্ষিত।   




 

এ শোকের আচ্ছাদন- 

কোন ঝড়েই উড়ে যাবে না কোনদিন,

আর এই কলঙ্ক হবে না অদৃশ্য কোনদিন।   

এ দুর্বহ গুরুভার সহ্যসীমা করেছে অতিক্রান্ত,  

অন্তরের গুমোট ব্যাথা কাঁদায় অবিশ্রান্ত-   

লাল সূর্য আর সবুজ-ধান-শাড়ি-আঁচলের দেশে।  

আমাদের মননে এ বিষাদ আর কলঙ্ক নির্বিশেষে,   

মানবতার ঘৃণিত অবমাননা।  

শুধু পনের আগস্টে নয়! প্রতিদিন দংশিত-

মানুষ হিসাবে, বাঙালির অস্তিত্ব!