NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

এএফপি'র রিপোর্টঃ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৯:২৫ পিএম

এএফপি'র রিপোর্টঃ নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের সাজা হচ্ছে বাংলাদেশে

 বাংলাদেশের আদালত প্রধান বিরোধী দল বিএনপি’র অন্তত ৯৮ জন কর্মকর্তা ও এক্টিভিস্টকে দোষী সাব্যস্ত করেছে। এর ফলে গত মাস থেকে এ পর্যন্ত সাজা পাওয়া ব্যক্তির সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। বিএনপি বলেছে, দেশের একমাত্র বিরোধী দলকে ধ্বংস করার লক্ষ্যে এ মামলাগুলো দেয়া হচ্ছে এবং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে আগামী ৭ই জানুয়ারি একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ দফা ক্ষমতায় আসতে চান শেখ হাসিনা। নির্বাচনের আগে সহিংসতার অভিযোগে অনেক বিরোধী নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা আড়াই থেকে সাত বছর পর্যন্ত সাজা পেয়েছেন।  

মনির উজ জামান নামের একজন প্রসিকিউটর বলেন, ২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার সময় সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ৭৫ কর্মীকে ঢাকার একটি আদালতে আড়াই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জামান বলেন, ৭৫ জনের মধ্যে ৭২ জনই ‘পলাতক’ এবং এখন তারা ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত।   তাপস কুমার পাল নামের অন্য একজন প্রসিকিউটর এএফপিকে বলেন, ঢাকার আরেকটি আদালত ২০১৫ সালের এক সহিংসতার দায়ে ১২ বিএনপি কর্মীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে। আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, ২০১৩ সালে রাজনৈতিক সংঘর্ষের সময় সহিংসতার দায়ে বুধবার বিএনপির আরও ১১ সদস্যকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।  এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন। নজরুল ইসলাম বলেন, তাড়াহুড়ো করে মামলাগুলোর রায় দেয়া হয়। বিএনপির আইনজীবী কায়সার কামাল অভিযোগ করেন, সাম্প্রতিক দিনগুলোতে বিএনপির অন্তত ৪০০ সিনিয়র কর্মকর্তা ও এক্টিভিস্টকে সাজা দেয়া হয়েছে।