NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৩:৩৯ এএম

ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে পিটিয়ে পুলিশে দিলো ছাত্রলীগ

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে পিটিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। ছাত্রদলের এক নেতা জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাবার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। তারা বলে, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না? এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে খোকনকে।

মুহূর্তের মাঝেই ১৫ থেকে ২০ মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরও কর্মী এসে তাদের সাথে যোগ দেয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এসময় দৌড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।   ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয়, খোকন থানায় নেই।