NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

রাজনীতি বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরার পথে এমপি প্রার্থী সাকিব


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৫৫ এএম

রাজনীতি বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরার পথে এমপি প্রার্থী সাকিব

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মনোনয়ন পাওয়ার পর প্রথম বারের মতো নিজ নির্বাচনী এলাকা মাগুরা ১ এ যাচ্ছেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে বিশাল গাড়ি বহর নিয়ে মাগুরার উদ্দেশে বের হন সাকিব। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ছিলেন।জানা যায়, বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজের নির্বাচনী এলাকার পথে রওনা দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন তিনি। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন সাকিব। শেষপর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

  উল্লেখ্য, গত ১৮ই নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধাঘণ্টা ধরে চলে এ বৈঠক।  মনোনয়ন পাওয়ার পরেই নিজ ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন সাকিব। ইসির সূত্র জানিয়েছে, বর্তমান ঠিকানা ঢাকার বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নিতে চান সাকিব।   এ লক্ষ্যে ইতোমধ্যে আবেদনও করেছেন তিনি।