NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

বগুড়ায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩২ পিএম

বগুড়ায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় আমন মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেছে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর। দপ্তরটির আশা, আমনেও বগুড়া থেকে শতভাগ ধান-চাল সংগ্রহ হবে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের চকসুত্রাপুর এলাকায় এলএসডি গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানায়, বগুড়ায় এবার ৭ হাজার ৪৩ মেট্রিক টন ধান এবং ২১ হাজার ২৫৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি ধান ৩০ টাকা এবং সিদ্ধ চাল ৪৪ টাকা দরে কেনা হবে। উদ্বোধনী দিনে বগুড়া সদরে ৫২ দশমিক ৫৬ মেট্রিক টন চাল ও তিন মেট্রিক টন ধান ক্রয় করা হয়। উদ্বোধনীতে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, কৃষক যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হয় এ জন্য কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। কৃষক গুদামে ধান নিয়ে আসার আগেই কৃষি বিভাগের কর্মকর্তা ধানের আর্দ্রতা ঠিক করে দিবেন। এটি করা হলে কৃষককে গুদামে ধান নিয়ে এসে ফেরত যেতে হবে না। জেলা প্রশাসক আরও বলেন, ধান ও চাল ক্রয়ে কোনো অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, বগুড়ার ১২টি উপজেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, বগুড়া সদর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী প্রমুখ। এসময় জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যগণ এবং কৃষক ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।