NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সারাদেশ পিটার হাসকে হত্যার হুমকি: আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৮ পিএম

সারাদেশ পিটার হাসকে হত্যার হুমকি: আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

 বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।   বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে মামলাটির আবেদন করেন মানবাধিকার সংগঠন চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এমএ হাশেম। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি।   মামলার আসামিরা হলেন-চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালীর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।

 বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফান উদ্দীন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও মহেশখালী উপজেলার আট ব্যক্তির বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছেন এমএ হাশেম। আদালত তার জবানবন্দি রেকর্ড করেছেন। মামলাটি আদেশের জন্য রেখেছেন আদালত।    মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম। তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি ব্যথিত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মামলার আবেদন করা হয়েছে।