NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

বিপুল আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো ' চুরাশিয়ান ফান নাইট '


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ১০:০৩ এএম

বিপুল আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো ' চুরাশিয়ান ফান নাইট '



নভেম্বরের শেষ শুক্রবার পারসনসের 'চাটওয়ালা' পার্টি হলে বসেছিলো ' চুরাশিয়ান ফান নাইট ' নামে এই আসর। নাচ, গান,  আড্ডা আর খুনসুটিতে চুরাশিয়ানরা  যেনো ছেলেবেলায় ফিরে গেলেন। দেখে মনেই হয়নি  তারা সকলেই  পঞ্চাশোর্ধ।  এই আয়োজনে  নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ‍্য থেকে চুরাশিযানরা যুক্ত হন।

এসএসসি '৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকা সংগঠনের প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো-র সঞ্চালনায় মূল অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিন্দা জানানো হয় এবং ইসরাইলি সামলায় নিহত সকল শিশু- নারী-পুরুষের প্রতি সন্মান ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সকলে সমবেত কন্ঠে    চুরাশিয়ান থিম সংটি পরিবেশন করেন। আনুষ্ঠানিক  পরিচিত পর্বের পর গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী হাসান মাহমুদ, ঝুলন সেন, দিপ্তী সেন, রাব্বি সাঈদ ও তৌহিদ রেজা নূর। স্ট‍্যান্ডআপ কমেডি করেন সৌরভ ইমাম। কবিতা পাঠ করেন শাহ ফিরোজ। আগত সকল চুরাশিয়ানকে একটি করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

২০২৪ সালের ২০ জুলাই টেক্সাস অনুষ্ঠিতব‍্য বাৎসরিক রি-ইউনিয়ন-এ সবাইকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, এবছরের রি-ইউনিয়নটি অনুষ্ঠিত হয়েছিলো  নায়াগ্রায়।