NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo
ঘরের মাঠে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

১৫০ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম

১৫০ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের

তাইজুল ইসলামের জাদুকরি বোলিংয়ে সিলেট টেস্টে বড় জয় পেলো টাইগাররা। নিউজিল্যান্ডকে হারালো ১৫০ রানে। টাইগারদের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে সিলেট টেস্টের পঞ্চম দিনে ১৮১ রানে অলআউট হলো নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে এই ম্যাচে ১০ উইকেট নিয়েছেন টাইগার স্পিনার।  ঐতিহাসিক এই জয়ে দাপুটে পারফরম্যান্সই দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রান তোলে টাইগাররা। জবাবে ৩১৭ রান করে নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা এবার থামে ৩৩৮ রানে। এতে কিউইদের টার্গেট হয় ৩৩২ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দুইশ’ ছোঁয়ার আগে গুটিয়ে গেলো নিউজিল্যান্ড। কিউইদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৮ রান করেন ড্যারিল মিচেল। ১২০ বলে ৭ বাউন্ডারিতে ৫৮ রান করেন তিনি। অধিনায়ক টিম সাউদির সংগ্রহ ৩৪ রান। এছাড়া ইশ সোধি এবং ডেভন কনওয়ে ২২ করেন রান তোলেন। গ্লেন ফিলিপস ১২, কেইন উইলিয়ামসন ১১ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।  ম্যাচসেরা তাইজুল ইসলামের দ্যুতি ছড়ানো ইনিংসে দুই উইকেট নেন নাঈম হাসান।একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।    বড় জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা  দলীয় ১৭৮ রানে নবম উইকেট হারালো নিউজিল্যান্ড। ৬৮তম ওভারের প্রথম বলে কিউই অধিনায়ক টিম সাউদিকে সাজঘরে ফেরালেন তাইজুল ইসলাম। টাইগার স্পিনারের বলে জাকির হাসানের তালুবন্দি হওয়ার আগে ২৪ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন সাউদি। ৬৮ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য কিউইদের প্রয়োজন ১৫৪ রান। আর বাংলাদেশের দরকার একটি উইকেট।   জয় পেতে ২ উইকেট প্রয়োজন বাংলাদেশের   সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩২ রান তুলতেই ৮ উইকেট হারালো নিউজিল্যান্ড। সবশেষ ৫৮.৪ ওভারে ড্যারিল মিচেলকে ফেরান নাঈম হাসান। ১২০ বলে ৭ বাউন্ডারিতে ৫৮ রান করেন কিউই ব্যাটার। ৫৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান নিউজিল্যান্ডের। জয়ের জন্য ১৯৮ রান প্রয়োজন সফরকারীদের। আর বাংলাদেশের দরকার দুই উইকেট।