NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

ইউপিতে জামানত হারানো আব্দুল বেপারী এবার এমপি প্রার্থী


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০২:১৩ এএম

ইউপিতে জামানত হারানো আব্দুল বেপারী এবার এমপি প্রার্থী

ইউপিতে জামানত হারানো আব্দুল বেপারী এবার এমপি প্রার্থী আব্দুল আলী বেপারী। ফাইল ছবি ভোট এলেই প্রার্থী হন তিনি। শিক্ষাগত যোগ্যতা প্রাথমিকের গণ্ডি পেরোয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন পরপর তিনবার। প্রতিবারই মানতে হয়েছে পরাজয়।  দুবার হারিয়েছেন জামানত। এবার দাঁড়িয়েছেন সংসদ সদস্য (এমপি) পদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন তিনি। মনোনয়নপত্রও জমা দিয়েছেন। স্বতন্ত্র এই প্রার্থীর নাম মো. আব্দুল আলী বেপারী। আব্দুল আলীর বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামে। শিবালয়, ঘিওর ও দৌলতপুর―তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ সংসদীয় আসন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন বুনছেন আব্দুল আলী।  আব্দুল আলী বেপারী কালের কণ্ঠকে বলেন, ‘জনগণের কথা ভেবেই এবার জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। এর আগে তিনবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। নির্বাচন এলেই প্রার্থী মাথা ঠিক থাকে না। কে ভোট দিল না দিল তা নিয়ে মাথা ঘামাই না। চেয়ারম্যান পদে নির্বাচনে তিনবার প্রার্থী হয়েছি।   ভোটের মাঠে কেউ কথা রাখেনি। সবাই শুধু আশ্বাস দেয়। তবু হাল ছাড়িনি। এবার সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। এবার নির্বাচনে কোনো বাধাই রুখতে পারবে না। সব ঠিক থাকলে ঈগল প্রতীক নিয়ে লড়তে চাই।’

স্থানীয় বাসিন্দা রবিন জানান, আব্দুল বেপারী সহজ প্রকৃতির লোক। তিনি জনগণের জন্য কাজ করতে চান। মানুষের বিপদে সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। স্বপ্ন পূরণে বারবার বিভিন্ন নির্বাচনে প্রার্থী হন।  স্থানীয় এক ব্যবসায়ী বলেন, একসময় ইঞ্জিনচালিত বালুর ট্রলার চালাতেন আব্দুল বেপারী। এরপর ঢাকায় ইট-বালুর ব্যবসা করে সফলতার মুখ দেখেন। বর্তমানে গ্রামের বাড়িতে কৃষিকাজ করছেন।  আব্দুল বেপারীর স্ত্রী সহরজান বেগম জানান, স্বামীর নির্বাচনী কাজে কখনো বাধা দেননি। স্বামীর ভালো লাগাই নিজের ভালো লাগা মেনে নিয়ে পাশে আছেন। তিন সন্তানকে সুশিক্ষিত করেছেন। বড় ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি করছেন। মেজো ছেলে প্রবাসী। ছোট ছেলেও একটি কম্পানিতে চাকরি করছেন।  আব্দুল বেপারী ২০২১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। এর আগে তিনি ২০১১ ও ২০১৬ সালের নির্বাচনে অংশ নেন। ২০১৬ ও ২০২১ সালের নির্বাচনে তার জামানত খোয়া যায়। আর ২০১১ সালে আটজন প্রার্থীর মধ্যে তার অবস্থান ছিল ছয়।  ঘিওর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, আব্দুল বেপারী নামে একজন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ মনোনয়ন উত্তোলন করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা বিষয়গুলো দেখবেন। আইন-বিধি অনুযায়ী ত্রুটিযুক্ত হলে সেগুলো বাতিল হয়ে যাবে।