NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটসে


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৩২ পিএম

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটসে

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা এবছর ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটস এর জুইশ সেন্টারে রাত ৮ টা থেকে ১১ এবং একই দিনে ডাইভারসিটি প্লাজায় রাত ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দুইদিন পূর্বে দখলদার পাকিস্তানি বাহিনীর দোসরেরা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাত-রাজাকার-আলবদর-আলশামস্ বাহিনীর নরপশুরা একাত্তরের ১৪ ডিসেম্বর এক নৃশংস বর্বর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা হত্যা করে বাংলাদেশের মেধাবী লেখক, কবি, সংগীতজ্ঞ, চলচ্চিত্রকার, ঔপন্যাসিক, সাংবাদিক, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, দার্শনিক ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের। বাঙালি জাতির শোকাবহ এই বিপর্যয়ের দিনটিকে স্মরণ করার জন্যে বিগত ২৪ বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে। এই স্মরণ দিবস পালন কর্মসূচি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অস্থায়ী ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা । জোট উত্তর আমেরিকার উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের দুই যুগে পদার্পণের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করতে প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

১৩ ডিসেম্বর নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় নির্মিত হবে এ অস্থায়ী স্মৃতিসৌধ। আর এতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে--শ্রদ্ধা জানাবেন অভিবাসী বাঙালীরা। এ উপলক্ষ্যে জোট উত্তর আমেরিকার উদ্যোগে এবং আয়োজনে কর্মসূচি শুরু হবে ১৩ ডিসেম্বর বুধবার। মোট দু'টি প্রাঙ্গণ জুড়ে থাকছে এই স্মরণ সমাবেশে। রাত ৮ টা থেকে রাত ১১ পর্যন্ত জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারের মিলনায়তন প্রাঙ্গনে থাকছে আবৃত্তি, গণসঙ্গীত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিবেশনা, নৃত্যালেখ্য ও নাট্যাংশ পাঠ। একই দিনে এই স্মরণ আয়োজনের ধারাবাহিকতায় প্রশস্ত আনুষ্ঠানিকতা হিসেবে পার্শ্ববর্তী ডাইভারসিটি প্লাজায় রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত কর্মসূচিতে রয়েছে বিস্তৃত। সেখানে থাকছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানানোর জন্য বিভিন্ন সংগঠনের শ্রদ্ধার্ঘ্য অর্পণ। থাকছে শিল্পী, লেখক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংহতি-সমাবেশ, বিশেষ ইন্টারেক্টিভ পারফরম্যান্স আর্ট, মুক্ত চিত্রাঙ্কন, চিত্রপ্রদশর্নী। এর পরপরই রাত ১২টা ০১ মিনিটে প্রদীপ প্রজ্জ্বলন এবং আলোক শোকযাত্রার মাধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হবে।