NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

নিরাপত্তা জোরদার করা হচ্ছে ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৫৫ এএম

নিরাপত্তা জোরদার করা হচ্ছে ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ লক্ষ্যে শাহজালালসহ আন্তর্জাতিক ৩ বিমানবন্দরে অতিরিক্ত আর্মড পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শুক্রবার (৮ ডিসেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এই তথ্য জানায়।    সূত্রটি জানায়, বর্তমান জনবলের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত ১০০ সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে এপিবিএনের আরও অতিরিক্ত ৬০ সদস্য। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত ৫৪ আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে।  সূত্রটি আরও জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এই বৈঠকে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আসে। পরে গত ৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের উপসচিব আহম্মেদ জামিলের সই করা এক চিঠিতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকে নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।    চিঠিতে সিকিউরিটি পাসের অপব্যবহার রোধ, সিসিটিভি ক্যামেরা সচল রেখে ফুটেজ যথাযথভাবে রেকর্ড করাসহ ১২ দফা নির্দেশনা দেওয়া হয়।  বেবিচক সূত্র জানায়, শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে যার যার দায়িত্ব আন্তরিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে আসা যানবাহন, যাত্রীদের সঙ্গে থাকা সরঞ্জাম বা ব্যাগ থেকেও নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব পালনের সময় আরও বেশি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।