NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

সাংস্কৃতিক কেন্দ্রে চীন-ভিয়েতনাম দুই ফার্স্টলেডির সাথে শিক্ষার্থীদের ভাব বিনিময়


লিলি: প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৬ এএম

সাংস্কৃতিক কেন্দ্রে চীন-ভিয়েতনাম দুই ফার্স্টলেডির সাথে শিক্ষার্থীদের ভাব বিনিময়

 

চীনের ফার্স্টলেডি ফেং লি ইউয়ান স্থানীয় সময় ১৩ ডিসেম্বর সকালে হ্যানয় জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ভিয়েতনামের ফার্স্টলেডি ফান থি থাইন থাম। 

পরিদর্শনকালে ফেং লি ইউয়ান বিশ্ববিদ্যালয়ের নির্মাণ, শিক্ষাদান ও আন্তর্জাতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রের খোঁজ-খবর নেন। দু’দেশের মধ্যে শিক্ষা খাতে বিনিময় ও সহযোগিতা জোরদারে এবং পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াতে ভিয়েতনামের তরুণরা ক্রমবর্ধমান হারে চীনে অধ্যয়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রে দুই ফার্স্টলেডি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আন্তরিকভাবে ভাব বিনিময় করেন। শিক্ষার্থীরা তাদের চীনা ভাষা শিক্ষার অভিজ্ঞতা শেয়ার করে এবং নিজেদের দক্ষতাও প্রদর্শন করে। 

তাদের পারফরমেন্সের প্রশংসা করে ফেং লি ইউয়ান বলেন, ভাষা হলো যোগাযোগের সেতু। সবাই চীনা ভাষা শেখার মাধ্যমে চীন সম্পর্কে আরও বেশি জানবে এবং সাংস্কৃতিক বিনিময়ের দূত হিসেবে কাজ করার চেষ্টা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।