NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

ঠাকুরগাঁও জেলার খবরঠাকুরগাঁওয়ে ঘাসফুলের উদ্বোধন করলেন পুলিশ সুপার


Abdur Razzak প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৫:৩০ এএম

ঠাকুরগাঁও জেলার খবরঠাকুরগাঁওয়ে ঘাসফুলের উদ্বোধন করলেন পুলিশ সুপার

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশের ফাঁকা স্থানসমূহে বিভিন্ন বনজ, ফলজ, সবজি ও শোভাবর্ধন গাছ লাগানোর অংশ হিসেবে ঠাকুরগাঁও সদর থানা চত্বরে ফুলের বাগান “ঘাসফুল” এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার ঘাসফুল উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এ সময় একটি গাছের চারা রোপন করে ঘাসফুলের উদ্বোধন করেন পুলিশ সুপার। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক অপারেশন জিয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কেএম আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যগন।

উদ্বোধনীতে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের যে ফাকা জায়গাগুলো আছে সেগুলো যাতে করে চাষ শুরু হয় সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আমাদের আইজিপি স্যারের নির্দেশনাও রয়েছে। থানা থেকে শুরু করে আমাদের যেখানে খালি জায়গা রয়েছে সেখানে সবজি ও অন্যান্য ফসলের চাষ শুরু করা হয়েছে।

আজকে থানা চত্বরে এ বাগান উদ্বোধন করা হলো, সাধারণ মানুষজন যাতে করে থানায় এসে স্বাভাবিক ভাবে বিচরণ করতে পারে, বসতে পারে, নিজেদের কথা বার্থা সাবলিলভাবে বলতে সে কারনে এটি করা। এতে করে থানার শোভা বর্ধন হবে এবং সাধারণ মানুষজনও আনন্দ পাবে। এটি সকল থানাতেই করা উচিত বলে আমি মনে করি।