NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

শোভাযাত্রা ও বিজয় মিছিল করলেন ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৭:১৭ এএম

শোভাযাত্রা ও বিজয় মিছিল করলেন ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা- ১৪ আসনে প্রার্থী জেড আই রাসেল তার নির্বাচনি এলাকায় শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছেন। ১৯ ডিসেম্বর দিনভর তিনি তার নির্বাচনি এলাকায় শতশত নেতাকর্মীদেরকে নিয়ে বিজয় মিছিল করেন। এ সময় ঢাকা-১৪ আসনের সাধারণ জনগণ সহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।



পাইকপাড়া, দক্ষিণ পাইকপাড়া, কল্যানপুর, শ্যামলী, গাবতলি সহ বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন। এ সময় তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগনকে অনুরোধ জানান। 

এসময় নেতাকর্মীরা জেড আই রাসেলের পক্ষে স্লোগান দেন ও জনগনের কাছে ভোট প্রার্থণা করেন। ‘সাত তারিখ সারাদিন, ঈগল মার্কায় ভোট দিন’; ‘আল্লাহর যদি রহম হয়, ঈগল মার্কার হবে জয়’; ‘ফড়ছে পাকি দিচ্ছে ডাক, ঈগল মার্কা জিতে যাক’; ইত্যাদি নানা স্লোগানে নেতাকর্মীর ঢাকা-১৪ আসনের রাজপথ মুখরিত করে তোলেন।

বিজয় মিছিল ও শোভাযাত্রার জেড আই রাসেল তার ‘ঈগল’ নির্বাচনী প্রতীকে ভোট চেয়ে জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় জেড আই রাসেল আশা করে বলেন, ‘ইনশাল্লাহ জনগণের ভালোবাসায় এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হতে পারব।’ এ সময় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক এম খান, সিনিয়র সহ সভাপতি শিব্বীর আহমেদ সহ প্রবাসের বহু আওয়ামী লীগ নেতাকর্মী জেড আই রাসেলের নির্বাচনী শোভাযাত্রা ও বিজয় মিছিলে অংশগ্রহণ করেন। 

News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV