NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ার ইজতেমা


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৬:০২ এএম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বগুড়ার ইজতেমা

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : আল্লাহর দরবারে গুনাহ মাফ, আত্মশুদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বগুড়া শহরতলীর ঝোপগাড়ি মারকাজ মসজিদে আয়োজিত তিন দিনের আঞ্চলিক ইজতেমা। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের শুরা মাওলানা মোশাররফ হোসেন। প্রায় ২০ মিনিটের মোনাজাতে লাখো মুসল্লির কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ। 

মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করে। ইজতেমা মাঠে স্থান সংকুলান না হওয়ায় মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রাস্তা, মাঠ, বাসাবাড়ি এবং খোলা স্থানে, বাস-ট্রাকে বসে আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। 

গত বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বগুড়া শহরতলির ঝোপগাড়িতে মারকাজ মসজিদ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।এর আগে লাখো মুসল্লি শুক্রবার জুমার নামাজ আদায় করেন। দশ একর আয়তনের মাঠে স্থান সংকুলান না হওয়ায় মহাসড়ক ও আশপাশের বিভিন্ন রাস্তা, মাঠ, বাসাবাড়ি এবং খোলা স্থানে নামাজ আদায় করেন মুসল্লিরা। 

ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য মশিউর রহমান বলেন, বিশ্ব ইজতেমার সঙ্গে তাল মিলিয়ে তিন দিনব্যাপী এই আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হয়। আজ আখেরি মোনাজাতে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছেন। মোনাজাতে আল্লাহর দরবারে গুনাহ মাফ, আত্মশুদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়। 

বগুড়া সদর থানার (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, মুসল্লিদের নিরাপত্তায় ইজতেমা ময়দানের পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। রাত-দিন ভাগ করে পালাক্রমে তারা দায়িত্ব পালন করছেন। লাখো মানুষের সমাগম হলেও কোন বিশৃঙ্খলা ছিলনা। ধর্মপ্রাণ মানুষেরা মোনাজাতে অংশ নিয়ে ফিরে যান নিজ নিজ কর্মে।