NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম

পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত



পাঁচপুকুরিয়া, মনোহরগঞ্জ: ২৩ ডিসেম্বর শনিবার দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামের বার্ষিক বনভোজন ও ক্রিড়া প্রতিযোগীতা। গ্রামের তরুণ ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই বার্ষিক বনভোজন ও ক্রিড়া প্রতিযোগীতায় ঢাকা, চট্টগ্রাম সহ দূরদূরান্ত থেকে প্রাণের টানে গ্রামের মানুষ পরিবার পরিজন নিয়ে গ্রামে ফিরে আসেন এবং দিনভর খেলাধুলা ও আনন্দোৎসবের মধ্য দিয়ে দিনটি পার করে দেয়।

দ্বিতীয়বারের মত আয়োজিত বার্ষিক বনভোজন ও ক্রিড়া প্রতিযোগীতায় গ্রামের মুরুব্বীদের সাথে পরামর্শ করে আয়োজন করে গ্রামের তরুণ ও যুব সমাজ। পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ গ্রামের মুরুব্বীদের উপস্থিতি, দূরদূরান্ত থেকে প্রাণের টানে গ্রামে ফিরে আসা সবার প্রাণবন্ত অংশগ্রহনে গ্রামের বিভিন্ন শ্রেণীর নারীপুরুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়।

সকালবেলায় ভ‚না খিচুড়ি নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। গ্রামের তরুণ শিবলী, শীহাব, আসিফ, সায়মন সহ অন্যান্য তরুণদের সহযোগীতায় দিনভর ছোটদের বিস্কুট দৌড়, তরুণদের মোরগযুদ্ধ, বয়স্কদের ফুটবল, নারী ও তরুণীদের জন্য চামচ/মার্বেল খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, সুইসুতা গাঁথা ইত্যাদি নানা খেলা সাহেব বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয়।

পাশাপাশি গ্রামের ইকবাল হোসেনের তত্বাবধানে চলে রান্নার আয়োজন। দুপুর একটার মধ্যে খেলাধুলা শেষে সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। শীহাবের সঞ্চালনায় আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো: নাঈমুল ইসলাম। কোরআন তেলাওয়াত শেষে কৃতিত্বের সাথে পবিত্র কোরআনা শরীফ মুখস্ত করার জন্য হাফেজ মো: নাঈমুল ইসলামকে গ্রামবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক সহ ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর আলোচনায় অংশনেন গ্রামের আবদুল লতিফ মেম্বর, হাফেজ নেজাম উদ্দীন, হাফেজ আবদুল মতিন, ইমাম শাহাদাত হোসাইন, মোহাম্মদ জসিম উদ্দীন, ও শিব্বীর আহমেদ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এরপর ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার বিতরন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গ্রামের ছেলেমেয়েরা গান ও নাচ পরিবেশন করেন। সবশেষে গ্রামের কৃতিসন্তান ইমাম শাহাদাত হোসাইন আগামী বছর আবারো গ্রামে বনভোজন আয়োজনের ঘোষণা দিয়ে পাঁচপুকুরিয়া বার্ষিক বনভোজন ২০২৩ এর সমাপ্তি ঘোষণা করেন।

 


 

 
News Related Video Footage Link: https://www.youtube.com/@VOBTV