NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র মাতৃবিয়োগ


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:২৭ পিএম

টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু’র মাতৃবিয়োগ


নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ,
টাইম টিভি’র অন্যতম পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশী আমেরিকান কালচারাল
এসোসিয়েশন-বাকা’র সহ সভাপতি এবং নিউইয়র্ক মহানগর
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু-এর মমতাময়ী মা
ফাতেমা বেগম (৮৫) আজ বুধবার (২৭ ডিসেম্বর) ভোররাতে
নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি
রাজিউন)। 
জানা যায়, নিউইয়র্ক সিটির জ্যামাইকার হলিস্থ সৈয়দ ইলিয়াস
খসরুর বাসায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার ফাতেমা বেগম অসুস্থ
অনুভব করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস (এলআইজি)
হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকৎসকরা তার স্ট্রোকের
শিকারের কথা জানান। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি
দ্বিতীয়বারের মতো স্ট্রোকের শিকার হন বলে সৈয়দ ইলিয়াস খসরু
বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান। বুধবার সকাল ৬টার
দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা
ও নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গ্রণগ্রাহী রেখে যান। মরহুার
এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডন এবং অন্যান্যরা বাংলাদেশে
বসবাস করেন। মরহুমার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়া
উপজেলার ভাটেরা ইউনিয়ন।
এরহুমা ফাতেমা বেগমের নামাজে জানাজা বৃহস্পতিবার (২৮
ডিসেম্বর) বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ: সৈয়দ ইলিয়াস খসরু-এর মা ফাতেমা বেগমের
ইন্তেকালে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও
আবু তাহের, সাপ্তহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক
বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক
হাবিব রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন
আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমার বিদেহী আতœার
মাগফেরাত কামনা করেছেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কর্মকর্তা সৈয়দ খসরুর মায়ের
ইন্তেকালে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মনোয়ারুল
ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার গভীর শোক ও সমবেদনা
প্রকাশ করেছেন।

এছাড়াও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও
সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লা সানি,
কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন,
সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ
সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম
সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাউড়া উপজেলা আওয়ামী
লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব গভীর শোক
ও সমবেদনা প্রকাশ করেছেন।