NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে - রাজশাহী বিভাগীয় কমিশনার


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০২:৫৫ পিএম

শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে - রাজশাহী বিভাগীয় কমিশনার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : রাজশাহী বিভাগীয় কমিশনার (অতি. সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্জনের মাধ্যমে মানব সভ্যতা ক্রমান্বয়ে পরিবর্তন হয়ে থাকে। বিশ্বে যত ধরনের শিক্ষা বিস্তারের পদ্ধতি রয়েছে তার মধ্যে থেকে সর্বোত্তম পদ্ধতি গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষিকাসহ সর্বস্তরের অভিভাবকদের ভূমিকা রাখার আহবান জানান। ১ জাুনয়ারি সোমবার সকালে বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের আয়োজনে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বিতরণ বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।প্রতিষ্ঠান প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহা: আব্দুর রফিক, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াছমিন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বগুড়ার সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমান, সজীব মিয়া, আফিফান নজমু,প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক জিয়াউর রহমান, আতাউর রহমান, সাইফুল আলম, নাসরিন আকতার, প্রভাষক লায়লা নাজনীন, হাফিজুর রহমান, সহকারি শিক্ষক আরিফুর রহমান,জাহাঙ্গীর আলম, বুলবুল আহমেদ, নুরুল হক, তাজমিলুর রহমান, আরিফিন খাতুন, আরজুমান আরা, ইখতারা খাতুন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।সভাপতির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিক্ষাক্ষেত্রে রাজশাহী বিভাগের মধ্যে বগুড়া জেলা সবচেয়ে এগিয়ে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।