NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক হলো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বড় ঘটনা: চীনা মুখপাত্র


লিলি: প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৩:৪১ পিএম

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক  হলো আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বড় ঘটনা: চীনা মুখপাত্র

 

২ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীন-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন। 

মুখপাত্র বলেন, ২০২৪ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকী পালিত হবে। পহেলা জানুয়ারি প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রেসিডেন্ট জো বাইডেন একে অপরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা বিনিময় করেছেন। 

মুখপাত্র বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হলো দু’দেশের সম্পর্কের ইতিহাসে এবং আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বড় ঘটনা। ৪৫ বছর ধরে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বাতাস ও ঝড়বৃষ্টি কাটিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ১৯৭৯ সালের ২.৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২২ সালে প্রায় ৭৬০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র অনেক আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে কার্যকর সহযোগিতাও চালিয়েছে। ইতিহাস প্রমাণ করেছে যে, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন দু’দেশের জনগণের জন্যই কেবল কল্যাণকর নয়, বরং বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।  

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি চীনের নীতি বরাবরই এক ও স্পষ্ট। আর তা হলো, পারস্পরিক সমতা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতার মাধ্যমে অভিন্ন কল্যাণ লাভ করা। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে মনোযোগ দিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের নেতৃদ্বয়ের সানফ্রান্সিসকো বৈঠকে অর্জিত গুরুত্বপূর্ণ মতৈক্য ও সাফল্য বাস্তবায়ন করতে, সঠিকভাবে মতভেদ নিয়ন্ত্রণ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক বলেও মুখপাত্র উল্লেখ করেন। 
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।