NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

কাজী জাফর উল্লাহ পাকিস্তানি এজেন্ট, তার রাজনীতি করার অধিকার নেই: চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫৮ এএম

কাজী জাফর উল্লাহ পাকিস্তানি এজেন্ট, তার রাজনীতি করার অধিকার নেই: চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী

জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জাফর উল্লাহ একজন পাকিস্তানি এজেন্ট। এ দেশে তিনি রাজনীতি করার কোনো অধিকার রাখেন না। তিনি মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন তা এ দেশের মানুষ জানে। এই পাকিস্তানি এজেন্টরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তেমনি যখনি সুযোগ পাবে স্বাধীনতার পক্ষের শক্তির ক্ষতি করার চেষ্টা করবে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন। তিনি স্বাধীনতা পদক পেয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর-১ (শিবচর) আসনের চরজানাজাত ইউনিয়নের জেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় নুর-ই-আলম চৌধুরী এমপি এ কথা বলেন। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। চিফ হুইপ এ দিন চরজানাজাত ও মাদবরচর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও জনসভা করেন।  তিনি আরও বলেন, আমরা ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাস করি। সব সময় মোবাইল খুলেই দেখি। আমাদের পার্শ্ববর্তী এলাকার হারুউল্লাহ (কাজী জাফর উল্লাহ) নির্বাচনে হারতে হারতে যাকে আমরা ‘হারুউল্লাহ’ বলি।

কাজী জাফর উল্লাহ সবসময় নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে কথা বলেন, কুৎসা রটনা করেন। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি নির্বাচন করবেন। কিন্তু তা না করে যখনই আসেন, হেলিকপ্টারে আসেন। আর শুধু একই দলের নৌকার প্রার্থীর বিপক্ষে কথা বলেন, কুৎসা রটনা করেন। আমরা অনেকদিন চুপ করে ছিলাম। প্রায় দশ বছর পর্যন্ত আমরা কোনো কথা বলিনি। তাই এখন সময় হয়েছে স্বাধীনতার পক্ষের লোকেরা ক্ষমতায় থাকবে। যেমন প্রধানমন্ত্রী স্বাধীনতার পক্ষের। তাই এদেশের মানুষ তাকে বার বার ক্ষমতা দিচ্ছেন। কিন্তু একটি চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিভিন্নভাবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।   নুর-ই আলম চৌধুরী এমপি আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি করার জায়গা আর হবে না। তাই বার বার ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ কাজী জাফর উল্লাহকে প্রত্যাখান করেছে।  চিফ হুইপ বলেন, আমরা চাই একটি উন্নত উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তুলতে। আগামী নির্বাচনে সকলকে নিয়ে শেখ হাসিনার ঋণ পরিশোধ করতে এবং এদেশের মানুষের ভাগ্যের চাকা ঘুরাতে নৌকায় ভোট চান তিনি।  উল্লেখ্য নুর-ই-আলম চৌধুরী, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির বড় ভাই।