NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত


Abdur Razzak প্রকাশিত:  ০৮ জুন, ২০২৬, ০৪:৩১ এএম

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বগুড়ার আদমদীঘিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী উৎসব বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপজেলা পুজা উদযাপন  পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায়  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়, আদমদীঘি-দুপচাঁচিয়ার থানার সিনিয়র সহকারী পুলিশ  সুপার নাজরান রউফ, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা, উপজেলা আ.লীগের সহ-সভাপতিআবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান   জিল্লুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুজা উদযাপন পরিষদের নেতা এ্যাড. রবীন্দ্র নাথ সাহা, সাবেক পুজা উদযাপন পরিষদের সভাপতি শিবেশ কুমার মৈত্র, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি   দিব্যেন্দু   কুন্ডু   দুলাল, কাজল  সরকার, আনন্দ কুন্ডু, হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের   নেতা  ডাঃ   বিপুল   কুমার   সরকার, রতন   মুর্খাজী, রতন  মুর্খাজী, অনিল গুপ্তা, কানাই দেবনাথ, ডাঃ গোপাল বর্মন, তাপস   সরকার, শ্যামল শীল, অমল পাল, উজ্জ্বল সরকার, জগাই কুন্ডু সহ পুজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ। পরে এক মঙ্গল  শোভাযাত্রা  বের  হয়ে উপজেলা  সদরের বিভিন্ন  রাস্তা  প্রদক্ষিন শেষে  তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দিরে   গিয়ে শোভাযাত্রাটি পরিসমাপ্তি ঘটে। সন্ধ্যায় রাধাগোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণ পুজা, গীতাপাঠ ও কীর্তন অনুষ্ঠিত হয়।