NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদীর বিজয়


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৮:৫২ এএম

বগুড়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মেহেদীর বিজয়

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে গত ৭জানুয়ারি রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ঘন কুয়াশা ও প্রচন্ড শীত হওয়ার কারণে সকালে ভোট কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার পরপরই ভোট কেন্দ্রে ভোটারদের দেখা যায়। নির্বাচনে ৬৯হাজার ৭’শ ৫০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন(ট্রাক)  বেসরকারিভাবে বিজয়ী হন।

তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী আদমদীঘি উপজেলা আওয়ামলীগের সহসভাপতি অজয় কুমার সরকার(কাঁচি) পেয়েছেন ২৩হাজার ৮’শ ১৫ ভোট । এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগের ছেড়ে দেওয়া আসনে জাতীয় পার্টির আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার(লাঙ্গল) পেয়েছেন ১০হাজার ৫’শ ২৩ ভোট। এ আসনে ৩লাখ ২৪হাজার ৪’শ ২৭ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১লাখ ১৫হাজার ৭৩। বাতিল ভোট ৫হাজার ৯’শ ৬৬। ভোট প্রদানের হার ৩৭.৩০।