NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

আমরা আদমের বংশধর - জাকিয়া রহমান


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০৪:৩৭ এএম

আমরা আদমের বংশধর  - জাকিয়া রহমান

 

আমরা আদমের বংশধর

- জাকিয়া রহমান

 

কতবার মিথ্যে করে সাজাবে তোমাদের বক্তব্য?  

কতদিন আর অপমান করবে সৃষ্টিকর্তাকে?  

তার সৃষ্টিকে বিনষ্ট করে আগুনে পুড়িয়ে, 

নিজেকেই করছো ছাড়খার  

অসহ্য জ্বালায় তড়পায় যত আদর্শ শব্দ,    

বোঝনি তোমরা যার আসল অর্থ 

আমরা আদমের বংশধর সবাই! 

আমরা একই বংশধর! 

সে কথা কেন যাও ভুলে?  



 

বারবার তোমাদের বংশকে ধ্বংস করার মোহ! 

মিথ্যে অভিযোগের কাঁটা তার বুনে, সত্যকে চাও ঢাকতে  

সৃষ্টিকর্তার দোহাই দিয়ে, 

মিথ্যা প্রচারে প্রলুদ্ধ যত কুলাঙ্গারের দল! 

কেন তাকে ছোট করো?   

রূপ দাও এক অত্যাচারীর, সে মহা ভ্রম! 

এই দুনিয়ায় শুধু ভোগ করার আদর্শে নিয়েছ শপথ! 

তার বিনিময়ে সম্পদের লালসা তোমাদের, 

কালা ধন সামলাতে নিদ্রা আর শান্তি করো পরিহার   

কিন্তু সেতো নিজেরি উপর অত্যাচার!   

নিজের আত্মাকে ধ্বংস করে অন্যকে যাতনা দিয়ে, 

কেন পোড়াচ্ছো নিজ আদমের বংশধর?