NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo
প্রধানমন্ত্রীর দায়িত্বে ৬ মন্ত্রণালয়

নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫৭ এএম

নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে তাদের অভিষেক হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এর আগে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন শেখ হাসিনা। তাকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।মন্ত্রিসভায় স্থান পাওয়া ২৫ পূর্ণ মন্ত্রীরা হলেন;—   পূর্ণ মন্ত্রীদের মধ্যে আ ক ম মোজাম্মেল হককে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়,  ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,  আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়,  আনিসুল হককে আইন মন্ত্রণালয়,  নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে শিল্প মন্ত্রণালয়,  আসাদুজ্জামান খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়,  মো. তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়,  মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়,  মোহাম্মদ হাছান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়,  দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়,  সাধন চন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়,  আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়,  মো. ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়,  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়,  নারায়ণ চন্দ্র চন্দকে ভূমি মন্ত্রণালয়,  জাহাঙ্গীর কবির নানককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আবদুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়,  মো. আবদুস শহীদকে কৃষি মন্ত্রণালয়,  ইয়াফেস ওসমানকে (টেকনোক্র্যাট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়  সামন্ত লাল সেনকে (টেকনোক্র্যাট) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়,  মো. জিল্লুল হাকিমকে রেলপথ  মন্ত্রণালয়,  ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়,  নাজমুল হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়,  সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়  এবং মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।  দায়িত্ব পাওয়া ১১ প্রতিমন্ত্রীরা হলেন;—   নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ,  খালিদ মাহমুদ চৌধুরীকে নৌপরিবহন মন্ত্রণালয়,  জুনাইদ আহমেদকে ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়,  জাহিদ ফারুককে পানিসম্পদ মন্ত্রণালয়,  সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,  কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়,  মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,  মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,  শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়,  রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  এবং আহসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।