NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে: আইনমন্ত্রী ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: উৎসব, আবেগ আর শিকড়ের টানে বর্ণাঢ্য সমাপ্তি ৩০ মে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটস এলাকাবাসীর বিশেষ আয়োজন জ্যাকসন হাইটসে জমজমাট আয়োজনে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০২৬ সম্পন্ন
Logo
logo

নওগাঁ জেলায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৯ জুন, ২০২৬, ০৩:২০ এএম

নওগাঁ জেলায় শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :  মঙ্গলবার নওগাঁ জেলার রাণীনগর উপজেলার শের-এ-বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠে  গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় এই এলাকায় শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। 

এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর সন্তোষ প্রকাশ করেন।