NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন কানাডার রাজনীতিতে ডলি বেগমের চমক 'মারকুইস হু’স হু' ফাইন্যান্স খাতে দক্ষতার জন্য বাংলাদেশী আমেরিকান মলি রহমানকে সম্মানিত করেছে সিএনএনের প্রতিবেদন ‘গেম অব চিকেন’: সংঘাতের বিপজ্জনক মোড়ে যুক্তরাষ্ট্র ও ইরান, অস্থির বিশ্ব অর্থনীতি শহীদ ডাঃ শামসুদ্দিন আহমেদ : একটি আলোকবর্তিকা -  ডাঃ জিয়াউদ্দিন আহমেদ
Logo
logo

নতুন পরিকল্পনায় চীনের জীববৈচিত্র্যের  ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ


খবর   প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৬, ০২:৫১ এএম

নতুন পরিকল্পনায় চীনের জীববৈচিত্র্যের   ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের উদ্যোগ

শিশির: চীনের প্রাকৃতিক পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি প্রকাশ করেছে চীনের ‘জীববৈচিত্র্য সংরক্ষণ কৌশল ও কার্যক্রম পরিকল্পনা, ২০২৩- ২০৩০’। পরিকল্পনায় নতুন যুগে চীনে জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল নির্ধারণ করা হয়েছে এবং এক্ষেত্রে সবধরনের হুমকি মোকাবিলা, জীববৈচিত্র্যের টেকসই ব্যবহার ও ভাগাভাগি, জীববৈচিত্র্যের প্রশাসন দক্ষতার আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৩০ শতাংশ স্থল, অভ্যন্তরীণ জল, উপকূলীয় ও সমুদ্রে ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধার করা হবে এবং ৩০ শতাংশ জায়গায় কার্যকর সংরক্ষণ ও ব্যবস্থাপনা বাস্তবায়ন করা হবে। 

তাছাড়া, জাতীয় পার্ককেন্দ্রিক প্রাকৃতিক এলাকার আয়তন দেশের আয়তনের ১৮ শতাংশে উন্নীত করা হবে এবং স্থল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন দেশের মোট আয়তনের ৩০ শতাংশ বা তারচেয়ে বেশি করা হবে। পাশাপাশি, সামুদ্রিক প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এলাকার আয়তন দেড় লাখ বর্গকিলোমিটারের চেয়ে বেশি হতে হবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়। 

সূত্র: শিশির,চায়না মিডিয়া গ্রুপ।