NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

জাপার ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ, জিএম কাদের বললেন- বেশির ভাগই ভাড়া করা


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৫:৫৫ এএম

জাপার ৬৭১ নেতাকর্মীর পদত্যাগ, জিএম কাদের বললেন- বেশির ভাগই ভাড়া করা

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পদত্যাগী ঢাকা মহানগর উত্তরের ৬৭১ জন নেতাকর্মীর দলীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের এমপি। রাতে মানবজমিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি দাবি করেন, ৬ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন মর্মে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব রিপোর্ট ছাপা হয়েছে প্রকৃত অর্থে এর মধ্যে পদ-পদবীধারী ২০-২৫ জনের বেশি নয়। বাকিরা ভাড়া করা, তারা দলের কেউ নন। মোহাম্মদপুর এলাকা থেকে তাদের অর্থের বিনিময়ে জড়ো করা হয়েছে এমন রিপোর্ট পাওয়ার দাবি করে জিএম কাদের বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৃহস্পতিবারও আমার মতবিনিময় হয়েছে।

এরমধ্যে কয়েকজন রংপুর যাচ্ছেন পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতে। সঙ্গত কারণেই তাদের সঙ্গে রংপুরের নেতাকমীদের দেখা-সাক্ষাৎ হবে। জাপাকে নিয়ে গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ আশা করে পার্টি চেয়ারম্যান বলেন, যে কোন রিপোর্ট প্রকাশের আগে ব্যাপক যাচাই-বাছাই’র মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া জরুরি। অন্যথায় ব্যক্তি, সংগঠন, সমাজ তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। উল্লেখ্য, গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে জাপার নেতাকর্মীরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে জানানো হয়, জাপার আরও ২০৩২ জন নেতাকর্মী পদত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন।  তারা পর্যায়ক্রমে পদত্যাগ করবেন।