NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ২৪, ২০২৬ | ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
'৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণ': বাংলাদেশি পাসপোর্টের প্রকৃত চিত্র ও বাস্তবতা : কাজী আসমা আজমেরী আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায়
Logo
logo

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নারায়ণগঞ্জে যারা আছেন তাদের জানা উচিত, আমি শামীম ওসমান


খবর   প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৬, ০৪:৪৪ এএম

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নারায়ণগঞ্জে যারা আছেন তাদের জানা উচিত, আমি শামীম ওসমান

জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, যারা নারায়ণগঞ্জে আছেন তাদের জানা উচিত, আমি শামীম ওসমান। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে অভিনন্দন জানিয়েছিল। আমি কারও দয়া দাক্ষিণ্যে চলি না। আমি রাজপথে তৈরি হওয়া মানুষ। প্রশাসনের সদস্যরা আসেনি কেন এ প্রশ্ন পার্লামেন্টের অধিবেশনে তুলবো। যারা জনগণের চাকরি করতে নারায়ণগঞ্জে এসেছেন তারা এখানে আসেনি কেন। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশা’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।   এর আগে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন, এখানে মাদকের বিরুদ্ধে অনুষ্ঠান। যা প্রশাসনের করা উচিত। তারা করেনি, আবার আসেননি। কেন আসেননি তারা তার জবাব চান বক্তারা এবং এ ব্যাপারে শামীম ওসমানের পদক্ষেপ চান তারা।  পরে অনুষ্ঠানে নিজের বক্তব্যে শামীম ওসমান বলেন, আমার রাজনৈতিক জীবনে এত বিব্রত কোনোদিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না। উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়।   তিনি বলেন, আমি তাদের (সরকারি কর্মকর্তাদের) দাওয়াত দিয়েছি। সরকারটা আওয়ামী লীগের। প্রশাসন আসেনি। আমি কী বলে তাদের মনের জোর বাড়াবো। আমার ছোট বোন আইভী হয়তো ব্যস্ত। আমি বলতে চাই সবাই আসুন। একসঙ্গে বসে একত্রে সুন্দর নারায়ণগঞ্জ রেখে যাই।

 নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে নিয়ে একসঙ্গে বসার অঙ্গীকার করে শামীম ওসমান বলেন, আমাদের অনৈক্যের সুযোগে বাইরের লোক সুবিধা নিচ্ছে আর নারায়ণগঞ্জকে ব্যবহার করে নিজের ফায়দা লুটে শহরকে বসবাসের অযোগ্যতে পরিণত করছে।  তিনি বলেন, আমি মাথা নত করার মানুষ না। অনেকে অনেক কিছু করেন আমরা দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়ী, মামলা হয় ফতুল্লা। এগুলো বলতে চাই না। হতাশ হবেন না। এটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করবো।  জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিকেএমইএর’র নির্বাহী সভাপতি মো. হাতেম, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদল, স্বাচিপ নেতা ডা. বিরু, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু হাসনাম মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও নারায়ণগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি শঙকর কুমার দে প্রমুখ।