NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন "Bangladesh Must Face Huge Challenges Ahead: The Country's Politics Has Not Been Set Right, It Is Controlled by Others" মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন কিংবদন্তী নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারী বার্ধক্যজনিত শারীরিক নানান জটিলতার সঙ্গে ডিমেনশিয়ায় ভুগছেন ৯ আগস্ট নিউইয়র্কে সাউথ এশিয়ান  ইউনিটি প্যারেড Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালিত বগুড়ায় নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সম্মাননা পেলেন দুই কৃতি অ্যালামনাই
Logo
logo

দেশে এসে বিয়ে করা হলো না দাগনভূঞার লিটনের


খবর   প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৬, ০৬:০১ পিএম

দেশে এসে বিয়ে করা হলো না দাগনভূঞার লিটনের

ফেনী দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল হুদা লিটন। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব জগতপুর গ্রামের লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। শুক্রবার রাতে জোহানেসবার্গে লিটনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।   নিহতের চাচাত ভাই মোহাম্মদ সবুজ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে গাড়িতে উঠতে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 স্থানীয় বাসিন্দা সাংবাদিক শওকত মাহমুদ জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী ১৫ ফেব্র“য়ারি তার দেশে এসে বিয়ে করার কথা ছিল। পরিবারের সেই আশা আর পূরণ হলো না।   দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।  অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিলেন সবার বড়। তার মেজো ভাই সৌদি প্রবাসী এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকায় তার সঙ্গেই থাকত।